সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোটে ১১মাসে ৩ কমিটি,অর্থমন্ত্রী ও সাবেক রেলমন্ত্রীকে লিগ্যাল নোটিশ

কুমিল্লার নাঙ্গলকোটে ১১মাসে ৩ কমিটি অনুমোদন করায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী মো. ইব্রাহীম জুয়েল। 

জানাযায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ কমিটি নিয়ে নানা নাটকীয়তার পর ১১ মাসে তিনবার কমিটি অনুমোদন দেওয়ার কারণ জানতে চেয়ে এবং পূর্বের কমিটি পুনর্বহাল রাখার প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসেমের পক্ষে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. ইব্রাহীম জুয়েল। 

ওই নোটিশে বলা হয়েছে, ১১ মাসে তিনবার কমিটি অনুমোদন দিয়ে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিরোধ সৃষ্টির কারণ জানতে চান। এ ছাড়া ১১ মাসে তিনবার কমিটি দেওয়া গঠনতন্ত্রের পরিপন্থী বলেও নোটিশে উল্লেখ করা হয়। গত ২ নভেম্বর সংসদ ভবনের অফিসে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি হুইপের আহ্বানে নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের উভয়পক্ষকে সমাধানের লক্ষ্যে বসে তাদের দ্বন্দ্বের কারণ জানতে চান এবং সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেন। কিন্তু ওই বৈঠকের কোনো সিদ্ধান্ত না মেনে ২ নভেম্বর নতুন একটি কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যাহা গঠনতন্ত্রের পরিপন্থী বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়েছে, ২ নভেম্বরে সংসদ ভবনে যেসব সিদ্ধান্ত হয়েছে, সে সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পূর্বের কমিটি (অধ্যক্ষ আবু ইউসুফ সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবু সাধারণ সম্পাদক) পুনর্বহাল রাখতে অন্যথায় নতুন আহ্বায়ক কমিটি দিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় দেশের প্রচলিত আইন ফৌজদারি/ রিভিশন মামলা করা হবে বলে। 

১১ মাসে তিনবার কমিটি দিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিগ্যাল নোটিশের অনুলিপি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব কুমার বড়ুয়ার নিকট পাঠানো হয়েছে।

Tag
আরও খবর