সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোটে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা!

ঢাকা-চট্টগ্রাম কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী খান্নাপাড়া মাজার নামক স্থান থেকে নুরুন্নবী (৩০) নামে এক যুবককের লাশ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। পরিবারের দাবী পরিকল্পিত হত্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের ৮নং ওয়ার্ড খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছোট ছেলে নুরন্নবী(৩০) কে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কে খান্নাপাড়া নামক স্থানে শুক্রবার সকালে যুবকের লাশ দেখতে পায় এলাবাসী।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা।নিহত নুরুন্নবীর দুই স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। 

নিহতের ভাই আনিসুল হক বলেন, আমার ভাই নুরুন্নবী একজন সিএনজি ড্রাইভার। সে গতকাল সকালেও রেল লাইনের পাশে গাছের ঢাল-পালা কেটেছে। সকালে আমার ছোট ভাইয়ের স্ত্রীর মাদ্যমে জানতে পারি রাত ১১টার দিকে কে বা কাহারা ফোন করলে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপরে সকালে তার রক্তাক্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাস সনাক্ত করি। তার বামপাড় বাঙ্গা ও মাথায় কাটা দাগ রয়েছে। আমার ধারণা কেউ পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে এখানে রেকে যায়।

নিহতের ২য় স্ত্রী তানিয়া আক্তার বলেন, আমরা স্বামী সারাদিন মাজারের পাশে গাছ কেটেছে।সন্ধ্যায় নাঙ্গলকোট বাজারে গিয়েছে, সেখান থেকে এসে রাতে খাওয়া দাওয়া করেছে। রাত ১১ টার দিকে উনার ফোনে একটা কল আসলে তিনি বের হয়ে যান, যাওয়ার সময় বলেন দরজা বন্ধ করো না আমি আসতেছি। এই যে গেল আর আসেনি। সকালে শুনতে পাই আমার স্বামীর লাশ পড়ে আছে রাস্তার পাশে।গত কয়েকদিন আগে একটি মিথ্যা মামলা জেল খেটে এসেছেন এবং দুই দিন আগে তাদের সাথে কথা কাটাকাটি হয়। আমি তাদের নাম জানিনা থানায় গেলে জানতে পারবেন। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে,আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি। 

বাংলাদেশ রেলওয়ের স্থানীয় কি ম্যান ইউসুফ মিয়া বলেন, স্থানীয় লোকজন সকালে রেললাইনের পাশে লাশ দেখে আমাকে ফোন করলে । ৮টা২০ মিনিটে  ঘটনাস্থলে এসে দেখি। পরে  এলাকাবাসী  সনাক্ত করে যুবকটি খান্নাপাড়ার নুরুন্নবী। লাশের পাড়ে বাঙ্গা ও মাথায় কাটা চিন্হ রয়েছে। আমার ধারণা তাকে কেউ হত্যা করে ফেলে রেখেছে এটা কোন ভাবে রেলওয়ে দূর্ঘটনায় মৃত্যু হতে পারেনা।

রেলওয়ে লাকসাম থানার সাব ইন্সপেক্টর আমিরুল ইসলাম বলেন, ওসি সাহেব আমাকে ফোন করে বলেছেন, নাঙ্গলকোটের রেলওয়ে স্টেশন মাস্টার কল করেছে একটা লাশ পড়ে আছে। আমি ঘটনাস্থলে এসেছি, ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি রেলে কাটা পড়ে মৃত্যু।

Tag
আরও খবর