তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

১৩ দিনে সারাদেশে ৯২ গাড়িতে আগুন, ভাঙচুর ২০০

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-11-2023 03:33:55 am

© সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধে গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গত ১৩দিনে ঢাকাসহ সারাদেশে প্রায় ৯২টি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে আরও ২০০টি গাড়ি ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। 


বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 


বিজ্ঞপ্তিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ উপেক্ষা করে ৮ ও ৯ নভেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ী চলাচল অব্যাহত রাখায় মালিক-শ্রমিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে আগামীতে বিএনপি-জামায়াত নতুন কোনো কর্মসুচী ঘোষণা করলে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানীভূক্ত মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়। 




বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনভাবেই বরদাস্ত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জরুরীভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান এনায়েত উল্যাহ । এছাড়াও আগামীতে এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করলে গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।


আরও খবর