যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সড়ক দুর্ঘটনায় আহত কুবি শিক্ষার্থী ইরফান

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ইরফান উল্লাহ। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জাগরঝুলি বিশ্বরোডে সাইকেল ও তিশা প্লাস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিলো।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাম হাত ভেঙে গিয়েছে। ডান হাতেও প্রচন্ড আঘাত লেগেছে। নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো দেখে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ডাক্তাররা ইরফানকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।


এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন,'দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। সে গুরুতর আহত হয়েছে। ইরফানের সাথে তার কয়েকজন বন্ধু আছে। তারা তার পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকা নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।'


ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, 'তিশা প্লাস বাসটিকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।'

আরও খবর