যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

নিখোঁজের ২ দিন পর বিশ্বনাথের খাজাঞ্চিতে বৃদ্ধের লাশ উদ্ধার

নিখোঁজের ২ দিন পর বিশ্বনাথের খাজাঞ্চিতে বৃদ্ধের লাশ উদ্ধার 


এস.পি.সেবু , বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলার রামপাশা (কোনাপাড়) গ্রামের পঞ্চাশোর্ধ সিরাজ মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ নিখোঁজের দুইদিন পর পাওয়া গেছে। 


মৃতদেহটি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেন পুর গ্রামের খাজাঞ্চি -কামাল বাজার রোডের খালের পার্শ্ব থেকে আজ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। 

৯ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে খালের পার্শ্বে অজ্ঞাত মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে স্থানীয় জনতা খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। 


মৃত ব্যাক্তি পরিচয় সনাক্ত করেছেন তাঁর পারিবারের সদস্যরা। মৃত সিরাজ মিয়া হলেন রামপাশা ইউনিয়নের রামপাশা (কোনাপাড়া) গ্রামের মৃত আফ্রাজ উল্লাহ ছেলে । মৃতের তিন ছেলে মো. কদর আলী, মো. সজল মিয়া ও জীবন মিয়া সাংবাদিকদের বিষয়টি  নিশ্চিত করেন। 

মৃত সিরাজ মিয়া গত মঙ্গলবার ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে। নিখোঁজের বিষয়ে গতকাল ৮ নভেম্বর রাতে বিশ্বনাথ থানায় দৌলতপুর ইউনিয়নের কাজির গাঁও গ্রামের ফারুক আহমদ কে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে কদর আলী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানা এ এস আই প্রদীপ কুমার দাস। এর পর সম্ভাব্য সকল স্থানে সিরাজ মিয়া কে খোঁজে তার সন্ধান পায়নি পুলিশ।

মৃতদেহ পাওয়ার পর তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তার পরিবারের লোকজনের। নিহতের ছেলে সজল মিয়া ও জীবন মিয়া জানান, কয়েক মাস আগে তার নিজ গ্রামের এক দরিদ্র কিশোরীকে কাজির গাঁও গ্রামের ফারুকের মাধ্যমে সিলেটের মেনিখলার এক বাসায় তিনির মধ্যস্থতায় কাজ করাতে দেন। সেখান থেকে টাকা পয়সা নিয়ে মেয়েটি নিখোঁজ হয়ে গেলে মেয়ের পরিবার তাদের মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দেন। মেয়ের সন্ধানে সিরাজ মিয়া সেখানে যান এবং ফারুকের সাথে দেন দরবার করেন। সেই ঘটনার জেরে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারনা করছি। 


মতৃদেহ উদ্ধার ও  ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের এডিশনাল এসপি আশফাকুজ্জামান ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী। মৃতদেহের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া না গেলেও প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ এমনটি জানিয়েছেন এসপি আশফাকুজ্জামান। তিনি আরো জানান তদন্ত অব্যাহত রয়েছে এবং সুরতহাল প্রতিবেদনের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

Tag
আরও খবর