যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিশ্বনাথ বার্তা পত্রিকার উপদেষ্টাদের সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক ও বার্তায় কর্মরত সংবাদকর্মীদের মতবিনিময় সম্পন্ন


যুক্তরাজ্য প্রবাসী ডরসেট আওয়ামীলীগের সভাপতি, বিশ্বনাথ বার্তা পত্রিকার অনলাইন ভার্সনের সম্পাদক মন্ডলীর সভাপতি দানশীল ব্যাক্তিত্ব এ আর চেরাগ আলী, যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ বার্তা প্রিন্ট পত্রিকার উপদেষ্টা সমাজসেবক বাবুল মিয়া ও সমাজসেবক ছালিক মিয়ার সাথে পত্রিকায় কর্মরত সাংবাদিক এবং বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৮ই নভেম্বর বুধবার সন্ধ্যা ৮ ঘটিকায় বিশ্বনাথে অবস্থিত এ আর চেরাগ আলী মার্কেট বার্তা কার্যালয়ে। 


এসময় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক এবং বিশ্বনাথ বার্তায় কর্মরত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি বিশ্বনাথ বার্তা পত্রিকা নিয়মিত প্রকাশ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনায় একাত্মতার অঙ্গিকার ব্যক্ত করে বক্তব্য রাখেন উপদেষ্টাবৃন্দ। বক্তব্যে অসুস্থ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুলের সুস্থতার জন্য দেশ বিদেশের সবার নিকট দোয়া কামনা করেন তাঁরা।


বিশ্বনাথ বার্তার সম্পাদক ও প্রকাশক বিশ্বনাথের কৃতিসন্তান যুক্তরাজ্যে অবস্থানরত অসুস্থ সিনিয়র সাংবাদিক ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের কারণে বার্তা প্রকাশে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এবং আগামীতে দ্রুত বার্তা প্রকাশনার বিষয়ে করণীয় সিদ্ধান্ত নিতে আজকের এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন এর পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া। 

অনলাইন ভারচ্যুয়াল ভিডিও কলে সংযুক্ত হয়ে এসময় বক্তব্য রাখেন ও নিজের জন্য দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মজলু মিয়া, দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু, অর্থ সম্পাদক আতাউর রহমান রাসেল, নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য আব্দুল কাইয়ুম, আলতাব হোসেন, সমাজ সেবী কামরুল হাসান, রাজনৈতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান, দুলাল মিয়া, জনপ্রিয় ফেসবুক পেইজ SNB সহকারী পরিচালক আল তাহমিদ, গ্রাফিক্স ডিজাইনার বিজয় কর্মকার প্রমুখ।

Tag
আরও খবর