জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জগন্নাথপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশে: আজিজুস সামাদ আজাদ ডন

বিএনপি জামায়াতের নেতৃত্বে হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে  এবং প্রধান বিচারপতির বাসায় হামলা ভাংচুর,পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা প্রতিবাদে সুনামগঞ্জের  জগন্নাথপুরে সরকারের  উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার  দুপুর থেকে বিকাল পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামীলীগের আয়োজনে পৌরসভার ভবানিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যসহ জাতীয় চারনেতাসহ সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এক ভবানীপুর থেকে এক শান্তি মিছিল  বের হয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে গিয়ে  এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও পীর ছালে আহমেদ ডনের স ালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য ও সুনামগঞ্জ ৩ আসনের নৌকা  মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট শুক্কুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু জয়দীপ সূত্রধর বিরেন্দ্র, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ  সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমেদ মুক্তা,জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে, বিশ^ম্ভরপুর  উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  সুলেমান তালুকদার প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনের নৌকা  মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন বিএনপি জামায়াত সরকার হঠানোর নামে দেশে হরতাল ও অবরোধের নামে যেভাবে জ¦ালাও পুড়াও শুরু করেছে তাতে অর্থনীতির চাকাকে ধবংস করতে চেয়েছে। কিন্তু দেশের মানুষকে সাথে নিয়ে ঐ সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আবারো দেশের মানুষের ভালবাসা ও ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। #

Tag
আরও খবর