তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

শ্রীপুরে ৩০কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।


গাজীপুরে শ্রীপুরে  মাদকদ্রব্য ট্রাকে পরিবহনকালে অভিনব কায়দায় কসটেপ ও পলিথিন মোড়ানো ৩০ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১)। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রাক,৪টি মোবাইল ফোন ও নগদ ৩ শত ১০ টাকা উদ্ধার করা হয়েছে।


আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়  র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান।


আটককৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেরাশানি এলাকার মৃত শামু ভূইয়ার ছেলে মো. মোমিন ভূইয়া(৩৪) এবং  কই জেলার সরাইলের রাজাবাড়িয়াকান্দি এলাকার জান্টু মিয়ার ছেলে শরিফ মিয়া(৩২)।


মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন তথ্য সূত্রে কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া থেকে
ট্রাকে (ঢাকা-মেট্রো-ট-১৮-৩৮২৫) করে গাঁজার বড় চালান নরসিংদী হয়ে গাজীপুরের শ্রীপুরের দিকে আসতেছে নিশ্চিত হয়।

এমন খবরের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার  গাড়ারনের আরবেলা ফ্যাশন লি. পশ্চিম পাশে নাদিম-নাদিয়া স্টোর চায়ের দোকানের সামনে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে ওই ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। পরে
ট্রাকের সামনের বর্নেড কভারের ভিতর অভিনব কায়দায় কসটেপ ও পলিথিনে মোড়ানো ৩০কেজি গাঁজা,৪টি মোবাইল ফোন এবং নগদ ৩ শত ১০ টাকা উদ্ধার করা হয়।


আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন গাড়িতে করে


ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজার বড় বড় চালান গাজীপুরের শ্রীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত মোমিন ভূইয়া ও
শরিফ মিয়াকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল গাজীপুর জেলা আদালতে পাঠানো হবে।

আরও খবর