শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিঃস্ব জহিরুল ইসলামের পরিবার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় জহিরুল ইসলাম (৩৮) এর ভাড়া বসত বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাঁই হয়ে যায় তার বসত বাড়ি। 


ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান, গত ৬ নভেম্বর সোমবার বিকাল আনুমানিক ২.৩০ টায় বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। তারা স্বামী ও স্ত্রী মানুষের বাসায় কাজ করতে গিয়েছিল মোবাইলে আগুনের খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে দেখে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান। বর্তমানে তার মাথা গুজার ঠাঁইটুকু নেই।


তার স্ত্রী জানান, আমরা গরীব মানুষ, মানুষের বাসায় কাজ করে সংসার চালাই, বাসায় এসে দেখি সব পুড়ে ছাঁই, ঘরে আমার বাচ্চা ও অসুস্থ মা ছিল প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করেছে। 


বিদ্যুৎ এর আগুনে আমরা কোনকিছু রক্ষা করতে পারিনি। বর্তমানে আমাদের পরিবারে দুই সন্তান ও প্যারালাইজড রোগী মাকে নিয়ে কি ভাবে সংসার পরিচালনা করবো একমাত্র আল্লাই জানে। 


স্থানীয় এলাকাবাসী ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 


ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ সারোয়ার ইসলাম বিদ্যুৎতে সর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।


সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় ফিরে আনতে পারে একটি পরিবার মুখের হাসি। আপনাদের সহযোগিতায় হতে পারে তাদের মাথা গুজার ঠাঁই। দুই টি অবুঝ শিশুর মুখে হাসি ফোটাতে ও একজন অসুস্থ মায়ের জন্য সহযোগিতা করি। 


পরিবারটির সাথে যোগাযোগের মোবাইল নাম্বার - 01740091797 ( বিকাশ) সাজেদা বেগম।

Tag
আরও খবর