অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বিএনপির শীর্ষ নেতাসহ গণগ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ

ছবি-দেশচিত্র

 বিএনপির আন্দোলন বানচাল করতে কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে টাঙ্গাইলে জিয়া পরিষদের  ব্যানারে বিভিন্ন পেশার ৫১ জন বিশিষ্ট ব্যক্তি  বিবৃতি দিয়েছেন। সোমবার (৬নভেম্বর) বিকালে জিয়া পরিষদের সভাপতি সহ.অধ্যাপক এ.কে.এম আব্দুল আউয়াল এবং সাধারন সম্পাদক ও টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট  বারের সভাপতি মোঃ মঈদুল ইসলাম শিশির প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা বার্তা জানানো হয়। 

বিবৃতিতে জানানো হয় ফ্যাসিবাদী ও জনবিচ্ছিন্ন সরকার জনরোষে ভীত হয়ে বিএনপির আন্দোলন বানচাল করতে গণগ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে টাঙ্গাইল সহ সারাদেশে  আতংক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। বিবৃতিতে স্বাক্ষর করেন জিয়া পরিষদ উপদেষ্টা এ্যাড. ফায়জুর রহমান , ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম মিঞা, ডাঃ  মোঃ ফিরোজ খান, সহ সভাপতি ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন , অধ্যাপক মোঃ আব্দুর রহমান, অধ্যাপক মোঃ মিজানুর রহমান আকন্দ, এ্যাড. জহুর আজহার খান, অধ্যা. মোঃ ফারুক হোসেন, ডাঃ নজরুল ইসলাম লুলু, মোঃ আশরাফ হোসেন, এ্যাড. মোঃ ফেরদৌস, এ্যাড. খন্দ. মনিরুল ইসলাম ,এ্যাড. খন্দকার মাহাবুবর রহমান রিপন, মোঃ ফারুক হোসেন,এ্যাড. মোঃ শফিকুল ইসলাম, এ্যাড.মোঃ রফিকুল ইসলাম, রতন, এ্যাড. মোঃ সবুর, এ্যাড. মোঃ মুসা, শিক্ষক নেতা জহুরুল ইসলাম, প্রভাষক শাফিউল্লাহ ও প্রভাষক আব্দুর রহমান সহ-৫১ জন পেশাজীবী নেতৃবৃন্দ। 

বিবৃতিতে অবিলম্বে টাঙ্গাইলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি প্রদান, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহনমুলক সুষ্ঠু নির্বাচনের জোর দাবী জানান।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৮ মিনিট আগে