‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

নির্বিচারে গ্রেফতার বন্ধসহ নেতাকর্মীদের মুক্তি চান এম নাসের রহমান

মৌলভীবাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। 

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এম নাসের রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার রাতে ও আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  মৌলভীবাজার জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ীতে  বিনাকারণে পুলিশী  চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। 

নাসের রহমান বলেন, এ অবৈধ শাসক গোষ্ঠী ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর ভয়াবহ দু:শাসন জারি রাখতে চায়। এ উদ্দেশ্যকে সামনে রেখ তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, জনগনকে আপনারা প্রতিপক্ষ বানাবেন না। গণবিচ্ছিন্ন এ অবৈধ সরকারের অন্যায় আদেশ মানতে আপনারা বাধ্য নন। তাই জনগণের সেবক হওয়ার চেস্টা করুন। 

শান্তির শহর মৌলভীবাজারের শান্তি বিনষ্ট যাতে না হয় সেচ আহবান জানিয়ে নাসের রহমান বলেন,বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে যাচ্ছে। কোনো দমন-পীড়ন চালিয়ে চলমান আন্দোলন দমানো যাবে না। এম নাসের রহমান চলমান আন্দোলনে শরীক হবার জন্য দেশের নাগরিকদের উদাত্ত আহ্বান জানান।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে