‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় অভিযান অব্যাহত, গ্রেপ্তার এড়াতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের বাসায় পুলিশের অভিযান, 

বিএনপি নেতা কাবুল মেম্বার, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, যুবনেতা সুজন আহমেদ ও  সাবেক ছাত্রদল নেতা জিপু আটক


মৌলভীবাজারে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় অভিযান  জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার দিবাগত রাতে মৌলভীবাজার পৌরসভার দুইবারের সাবেক মেয়র জেলা বিএনপির প্রভাবশালী নেতা ফয়জুল করিম ময়ুনের বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রবিবার দিবাগত রাত সাড় ১২ টার দিকে ময়ুনের শহরের পুরাতন সিনিয়র মাদ্রাসা সড়কের বাসা ঘিরে ফেলে তারা। এরপর তার বাসার ভিতরে ঢুকে প্রায় ১৫/২০ মিনিট বাসার বিভিন্ন কক্ষে খোঁজাখুঁজি করে। রবিবার দুপুরে মুঠোফোনে  এ তথ্য জানিয়েছেন ফয়জুল করিম ময়ুন। তিনি জানান, গত রাত সাড়ে ১২ টার দিকে ৩০/৪০ জন পুলিশ আমার বাসার চারপাশ ঘিরে রাখে। এরপর বাসায় ঢুকে আমার খোঁজে তল্লাশি চালায়। এসময় আমি বাসায় ছিলাম না।  আমার স্ত্রী সন্তানরা বাসায় ছিলেন। ময়ুনকে পুলিশ না পেয়ে এর পরপরই জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক শামীম আহমেদ চেয়ারম্যানের বাসায় যায়। তার বাসার চারপাশ ঘিরে বাসায় ঢুকে তাকে তন্নতন্ন করে খুঁজে ।  শামীম আহমেদ জানান, রাত ১টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার বাসায় ঢুকে। প্রতি রুমে তল্লাশি চালায়। এসময় আমি বাসায় ছিলাম না। আমার স্ত্রী সন্তানরা ছিল। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারা জেলার বিএনপির নেতাকর্মীদের ওপর  ব্যাপক ধরপাকড় বাড়িয়েছে । সে কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে বাসা বা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। 

বিএনপির স্থানীয় নেতাদের দাবি, চলমান আন্দোলন দমাতে মিথ্যা সাজানো মামলায় এরই মধ্যে সারাজেলায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে শ্রীমঙ্গলে একটি, কুলাউড়া উপজেলায় দুটি  বিশেষ ক্ষমতা আইনের  মামলায় কিছু নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চারশতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।  

ওদিকে আজ সোমবার (৭ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত মৌলভীবাজার  সদর উপজেলায় কামালপুর ইউনিয়ন বিএনপি নেতা কাবুল মেম্বার, জেলা যুবদলের সহ সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, সহ সাধারণ সম্পাদক সায়েদ আহমদ, যুবনেতা সুজন আহমেদ ও  সাবেক ছাত্রদল নেতা জিপুকে তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এছাড়াও জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দর বাসাবাড়িতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে বলে জানা যায়।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন বলেন, ‘কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমাদের নেতাকর্মীরা রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করছে। সেখানে পুলিশ আবার  মামলা দিচ্ছে, নেতাকর্মীদের ঘরবাড়ি ছাড়া করছে।  ময়ুন বলেন, ‘পুলিশ যখন যা বলছে তাই সত্য। পুলিশের সরকার, তারা যেভাবে পারবে সরকারকে টিকিয়ে রাখবে, এটাই বাস্তবতা। আমাদের জেলায় দিন রাত যখন তখন পুলিশ নেতাকর্মীদের বাসা বাড়িতে অভিযানে যাচ্ছে। একই সঙ্গে ডিবি পুলিশও সাদা পোষাকে অভিযান চালাচ্ছে। ফলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  গ্রেপ্তার আতঙ্কে বাসা বাড়ি থেকে  পালিয়ে রয়েছেন। বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, ‘চলমান আন্দোলনকে দমিয়ে রাখতে বিএনপিসহ সমমনা বিরোধী দলকে দমনপীড়ন, নেতা-কর্মীদের ধরপাকড় এবং মিথ্যা সাজানো গায়েবী মামলা দিয়ে আসামি করা হচ্ছে। আমরা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের নির্দেশনায় এরই মধ্যে আইনজীবি ফোরামের আইনজীবিদের দিয়ে আটক বিএনপি নেতাকর্মীদের আইনগত সহায়তা দিতে সেল গঠন করেছি।  তাদের মাধ্যমে গ্রেফতারকৃতদের আইনি সহায়তা দিচ্ছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে। মহাসড়ক বা শহরে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করলে সে যেই হোক তাকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

মৌলভীবাজার জেলার  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, দুষ্কৃতিকারী যারা সাধারণ নাগরিকদের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। বিএনপি-জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময়ে মৌলভীবাজার জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে মৌলভীবাজার জেলায় তাদের অপকর্ম করতে দেবো না। পুলিশ সুপার মৌলভীবাজার জেলাবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন মৌলভীবাজার জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে যাকে তাদের কাজকর্ম করতে পারেন।


Tag
আরও খবর