সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের দুইগ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ

বিএনপি’র জ্বালাও পোড়াও হরতাল ও অবরোধের প্রতিবাদে নাঙ্গলকোটে আওয়ামী লীগের দুই গ্রুপের দুই জায়গায় পাল্টাপল্টি শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । সোমবার উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে শান্তি মিছিল ও  সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক মজিব , যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান বাছির , সাংগঠনিক সম্পাদকসাইফুদ্দিন আলমগীর, হুমায়ুন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ। 

অন্য দিকে সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ব্যানারে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র নেতৃত্বে আরেকটি সমবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত আওয়ামীলীগ কমিটির সন্মানিত সদস্য সচিব জনাব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাঙ্গলকোট উপজেলা নবগঠিত আওয়ামীলীগ কমিটির যুগ্ম আহবায়ক এম এ করিম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা নবগঠিত আওয়ামীলীগ কমিটির যুগ্ম আহবায়ক জনাব আবু ইউসুফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মিন্টু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট  কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।

অপরদিকে ২ নবেম্বর তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব সাক্ষরিত রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া সহ ছয়জনকে যুগ্ম-আহবায়ক করে ১০১ সদস্যের নতুন একটি আহবায়ক কমিটির তালিকা ৫ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার ফেসবুক আইডিতে থেকে প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখ আছে বিগত ১১ ডিসেম্বর ২০২২ ও ২৬ মার্চ ২০২৩ এর উভয় কমিটি এবং তাদের গঠিত ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।

Tag
আরও খবর