অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা ডিলার ও সার ব্যবসায়ীকে

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে আলোকদিয়া ইউনিয়নে সারের  ন্যায্য মূল্য, সার বিপনন মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ৫ নভেম্বর রবিবার  বিকেলে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর বাজারে  বিসিআইসি ডিলার টুটুর ট্রের্ডাসকে সারের  মূল্য তালিকা বিষয়ে  ২ হাজার টাকা জরিমানা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন ।

দক্ষিন লাউফুলা বাজারে মা- বাবার দোয়া এন্টাপ্রাইজের  মালিক শাহীন আলমকে সার বিক্রির লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন। 

এছাড়াও লাউফুলা দক্ষিণ বাজারে মেয়াদ উর্ত্তীণ খাদ্য রাখার অপারধে এক দোকানদারকে ৫ শ' টাকা জরিমানা করা হয়েছে। মনিটরিং কালে মধুপুর নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন,সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল  জানান,সারের অবৈধ মজুদ, বাজার মূল ঠিক রাখা, সরকার নির্ধারিত মূল্য ঠিক রাখার বিষয়ে  বাজার মনিটরিং করা হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, সরকার নির্ধারিত মূল্যে যাতে কৃষকরা সার ক্রয় করতে। অবৈধ মজুদ বন্ধ, বাজার মূল্য সাটানোসহ বিষয়ে বিষয়ে সারের বাজার মনিটরিং করা হয়। এ সময় গাংগাইর বাজারে টুটুল ট্রের্ডাসকে ২ হাজার ও লাউফুলা দক্ষিণ বাজারে বা মায়ের দোয়া এন্টারপ্রাইজকে  ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ মনিটরিং কার্যকর অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৮ মিনিট আগে