বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

খোকসায় আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ও বোনাপোল এক্সপ্রেস আন্তনগর ট্রেন দুটির খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে মানববন্ধন করা হয়েছে।


রবিবার সকালে খোকসা রেল ষ্টেশনের প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করে। এই ট্রেন দুটির আপ ও ডাউনের সময় খোকসা ষ্টেশন থেকে যাত্রী পরিবহনের দাবিতে এ মানববন্ধন করা হয়।


এসময় বক্তারা দাবি করেন, খুলনা বিভাগের শেষ রেল স্টেশন খোকসা। এটি রেলওয়ের ব্যবসা সফল ষ্টেশন। এই ষ্টেশনের উপর দিয়ে পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপল স্থল বন্দর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন দুইটি রাজধানী ঢাকায় যাতায়াত করে। কিন্তু খোকসা ষ্টেশনে যাত্রাবিরত ও যাত্রী পরিসেবা নাই। তারা যাত্রী পরিসেবা চালুর দাবি করেন।


খোকসা বাসীর ব্যানারে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুল আলম তসর, সাবেক ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা খোকন খন্দোকার প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সেলিম খন্দোকার।

Tag
আরও খবর