গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিল

সারাদেশে বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে উপজেলার কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা দফায় দফায় মিছিল করে।

দুপুরে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র নেতৃত্বে মিছিল ও শান্তি সমাবেশ করে তারা। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মিছিল শেষে কাঠেরপুল এলাকায় শান্তি সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ মামুন পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ ভূইয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর মো. আবদুর রব, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুস ছালাম, মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, মাধাইয়া ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান অহিদ উল্লাহ, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইমাম হোসেন ফরিদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম, কাজী তোফায়েল আহমেদ জনি, কাউন্সিলর নাজমুল হাসান রোমেল, পৌর যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি প্রমুখ।

আরও খবর