ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

কুড়িগ্রামে মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্য



বুক ভরা স্বপ্ন নিয়ে ছেলের লেখাপড়া চালিয়ে আসছিলেন দিনমজুর বাবা আশরাফুল আলম। নিমিষেই সে স্বপ্ন ভেঙ্গে চুরমার হল আশরাফুল আলমের। শুধু এন্ড্রয়েড ভার্সন মোবাইল ফোন কিনে দিতে না পারায় তার আদরের সন্তান গলায় ফাঁস দিয়ে অভিমান করে আত্নহত্যা করেছে। 


এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) সাকাল ৮ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার দক্ষিন কামালপুর এলাকায়। নিহত ফরহাদ হোসেন ছিলেন মঈনুল হক উচ্চ বিদ্যলয়ের সপ্তম শ্রেনির ছাত্র। 


নিহতের চাচা শাহিন আলম জানান, বেশ কয়েকদিন ধরে ফরহাদ হোসেন একটি এন্ড্রয়েড ভার্সন মোবাইল ফোন কিনে দেয়ার জন্য পরিবারকে চাপ দিয়ে আসছিল। দরিদ্র পরিবারে তার চাহিদা পুরণের সার্মথ না থাকায় তাকে অপেক্ষা করার জন্য বলে আসে। তার পরেও তার বাবা কাজের সন্ধানে কুমিল্লা গিয়ে কাজ করে টাকা সংগ্রহ করে তাকে মোইল কিনে দেয়ার জন্য প্রতিশ্রুতি দেয়। কিন্তু বাবার দেয়া প্রতিশ্রুতি বিশ্বাস

করতে পারেনি সন্তান।  বৃহস্পতিবার সকালে মায়ের ব্যবহৃত কাপড় পেঁচিয়ে নিজ ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


ওই এলাকার সিদ্ধিক মিয়া জানান, বসতভিটায় দুইটি ঘরে পরিবারকে নিয়ে বসবাস করেন আশরাফুল আলম। জমাজমিও নেই। ছেলের চাহিদা মিটানোর জন্য অনেকের কাছে টাকা ধার চেয়েছিল আশরাফুল । এরই মধ্যে দুর্ঘটনা ঘটে গেলো তার পরিবারে। 


মঈনুল হক উচ্চ বিদ্যলয়ের  প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, ফরহাদ হোসেন ছিলেন মেধাবী ছাত্র। শুনেছি তাকে মোবাইল কিনে না দেয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে। 


ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, গরীব পরিবারে দামি মোবাইল কিনে দেয়ার সামর্থ না থাকায় অভিমান করে ছেলে আত্মহত্যা করেছে । 


ফুলবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তামান্না জানান, রোগীকে নিয়ে আসার আগে মারা গেছে। 


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর