চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 04-11-2023 01:48:51 pm

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস উদযাপিত 


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।


  শনিবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল" স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ"।



আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম শিমু, কলমাকান্দা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইলিয়াছ, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু, সমবায় বিভাগের সহকারী পরিদর্শক বিমল চন্দ্র দেবনাথ, রামপুর কুবুরিয়া কান্দা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিশিষ্ট সমবায়ী রবীন্দ্র চন্দ্র দাস, হাবিবুর রহমান সবুজ, ইউসূফ আলী, কলমাকান্দা ইউপি সদস্য রুকন উদ্দিন।


এছাড়া শ্রেষ্ঠ সম্মামনা পান জেলার শ্রেষ্ঠ সমিতি কলমাকান্দা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ,সানমুন সমবায় সমিতি লিঃ ও নাগডার আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ।



আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক তালুকদার।

Tag
আরও খবর