‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের নতুন কমিটি গঠন

আবেদ আহমেদ সভাপতি ও সম্পাদক আলমগীর হোসেন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় প্রতিষ্ঠিত সাতগাঁও গণমূল্যায়ন পরিষদ (এসজিপি) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

শনিবার (৪ নভেম্বর) সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সাতগাঁও বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় ২০২৪-২০২৫ সালের দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

এতে আবেদ আহমেদ-কে সভাপতি ও মোঃ আলমগীর হোসেন-সাধারণ সম্পাদক এবং মোঃ শিবলু আহমেদ নোমান-কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নাছির আহমেদ সিনিয়র সহ সভাপতি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা।

এসময় উপস্থিত ছিলেন এমরান আলিফ সহ সভাপতি গণমূল্যায়ন পাঠাগার, সাংবাদিক জয়নাল আবেদিন বাদশা সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার মৌলভীবাজার, রাধাকান্ত কৈরী, মোহাম্মদ সবুজসহ সংগঠনের সদস্য বৃন্দরা।

এসময় সাতগাঁও গণমূল্যায়ন পাঠাগার পরিচালনার জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল রানা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন মিয়া কে মনোনিত করা হয়। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সহ সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন আহমেদ। 

মূলত শিশু শিক্ষা ও শিশু অধিকার এবং সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয়ভাবে বিভিন্ন কাজ করছে সংগঠনটি। জনমত গঠন ও অবহেলিত শিশু সম্পর্কিত প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবতর্নের লক্ষ্যে গণজাগরণ সৃষ্টি করা। শিশুর অর্থনৈতিক, সামাজিক সর্ব বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। শিশু অধিকারসহ সার্বিক বিষয়ে সুযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

প্রসঙ্গত, 'মূল্যায়নের অগ্রভূমি' এই স্লোগান-কে সামনে রেখে শিশুদের জন্য কাজ করে যাচ্ছে এ সংগঠনটি।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে