‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

শ্রীমঙ্গল, জুড়ী ও রাজনগর উপজেলা কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়ে শনিবার (৪ নভেম্বর) বেলা ১টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

এবার প্রথম মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী ও রাজনগর উপজেলা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।

জুড়ী কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক ও জুড়ী কেন্দ্র প্রধান মনিরুল ইসলাম।

রাজনগর কেন্দ্র পরিদর্শকালে এসময় উপস্থিত ছিলেন বিকেএ'র রাজনগর উপজেলা সসভাপতি ও কেন্দ্র প্রধান হারুনুর রাশিদ এবং সংগঠনের রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা বকসসহ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযেগিতায় করায় অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নেন।

Tag
আরও খবর