চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপিত

পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে  কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে শনিবার (০৪ নভেম্বর) বেলা ১১ টায় জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 

জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি এ্যাড. মোমেন আহম্মেদ চৌধুরী, জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ গোলাম হাক্কানী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আমজাদ হোসেন, এনজিও সমন্বয় কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা পরিষদ সদস্য সাবিনা চৌধুরী, জয়পুরহাট জেআরডিএম এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা। 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধাণ ভরষাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। 

পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন । 

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে সম্মাননা স্বারক ও ক্রেস্ট বিতরণ করা হয়। 

আরও খবর