‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু

বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলসমুহের মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে। 

এরই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন শিক্ষার্থী ২০২৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্র প্রধান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক।

তিনি আরও জানান, শুক্রবার সকাল ৯টার আগেই কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। পরীক্ষার রুটিন অনুয়ায়ী যথাসময় সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাজী আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তমাল কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন শিক্ষক ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক আলী আহমদ, রোজভিউ মডেল স্কুলের প্রধান শিক্ষক জাফরিন নাহার, দি ইলেট ফুলতলী রহ. কেজি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, নবযুগ কেজি স্কুলের প্রধান শিক্ষক টিটু সাহা, শিক্ষানুরাগি মোঃ আব্দুল মুমিন প্রমুখ।

এছাড়া কেন্দ্র পরিদর্শকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মোঃ আফসার মিয়া, মুহিন উদ্দিন, জয়া রবি দাশ, মুক্তি কানু গুপ্তা, শর্মি সূত্রধর, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল ফয়সল, মাশহুরা জসিম মিতানুর, চাইল্ড কেয়ার এডুকেশন সেন্টারের শিক্ষক শিল্পী পাল, দিলদার হোসেন, পম্পা পাল, রোজভিউ মডেল স্কুলের শিক্ষক পুনম বারই, পারভিন আক্তার।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সারাদেশে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়।

এরই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী প্রথম দিনের গণিত পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রথম দিনের গণিত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আগামীকাল শনিবার পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুরু হওয়া পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলেও সংগঠন সুত্রে জানা যায়।

Tag
আরও খবর