‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল, জুড়ী ও রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা শুরু

বাংলাদেশের কিন্ডারগার্টেন স্কুলসমুহের মূলধারার বৃহত্তম সংগঠন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (৩ নভেম্বর) সকাল দশটা থেকে সারাদেশে একযোগে ১৩৬টি কেন্দ্রে দুই দিনব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৩ শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে বিভিন্ন শ্রেণিতে ১৩১জন, জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমি কেন্দ্রে ১৯০জন এবং রাজনগর উপজেলার রাজনগর আইডিয়েল হাইস্কুল কেন্দ্রে ২৪০জন পরীক্ষার্থী প্রথম দিনের গণিত পরীক্ষায় অংশ নেন। মৌলভীবাজার জেলায় ৩টি কেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

শুক্রবার বিকেলে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টার আগেই প্রতিটি কেন্দ্রে অভিভাবকদের উপচেপড়া ভিড় ছিল। পরীক্ষার রুটিন অনুয়ায়ী যথাসময় সকল কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়। আগামীকাল শনিবার পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গল উপজেলায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক, জুড়ী কেন্দ্রের প্রধানের দায়িত্বে ছিলেন জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ও রাজনগর কেন্দ্রের প্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের রাজনগর উপজেলা সভাপতি হারুনুর রশিদ।

রাজনগর উপজেলা থেকে পরীক্ষায় অংশ নেয়া স্কুলগুলো হলো, শাহ পরান (রাঃ) কিন্ডারগার্টেন মোকামবাজার, ঊষা কে, জি স্কুল, তেলিজুরী, আব্দুর রাজ্জাক একাডেমি, পাতাকুঁড়ি কিন্ডারগার্টেন, হলি চাইল্ড কে,জি এন্ড মডেল গার্লস হাই স্কুল,

বেগম ছহিফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, কদমহাটা জে,সি একাডেমি, কদমহাটা শিশু একাডেমি, গ্রীণ গার্ডেন কে,জি স্কুল মুন্সিবাজার, আদর্শ শিশু শিক্ষা একাডেমি, কমরুননেছা একাডেমি ফরিদপুর, ফুলকুড়ি কেজি এন্ড জুনিয়র হাইস্কুল, শাহ জালাল (রাহ:) একাডেমি, মোকামবাজার কে.জি এন্ড হাই স্কুল, দ্যা রেডিয়েন্ট মোকামবাজার, ইক্বরা বাংলাদেশ ক্যাডেট  স্কুল মোকামবাজার, খেয়াঘাট বাজার কে.জি এন্ড জুনিয়র হাই স্কুল, বেড়কুড়ি কে.জি স্কুল, শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, দি এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুল, রোজভিউ মডেল স্কুল, বরুণা চাইল্ড কেয়ার স্কুল, দি ইলেট ফুলতলী রহ. স্কুল, নবযুগ কিন্ডারগার্টেন স্কুল, জুড়ী উপজেলার জুড়ী মডেল স্কুলসহ মোট ৮টি স্কুল। 

আগামীকাল বাংলা ও ইংরেজি পরীক্ষায় যথাসময় সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করে সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করেছেন।

কেন্দ্রীয় সংগঠন সূত্রে জানা যায়, শুরু হওয়া এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৩৬টি কেন্দ্রে ৬৪০৪২ জন পরীক্ষার্থী অংশ নেন। 

প্রসঙ্গত, মৌলভীবাজার জেলায় ৪৭৮টি স্কুলসহ সারাদেশে প্রায় চল্লিশ হাজার স্কুল বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনেে সাথে রয়েছে এবং দেশের সকল জেলায় এ সংগঠনের কমিটি রয়েছে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে