ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার

সোনাইমুড়িতে,মিছিল,গ্রেফতারের মধ্য দিয়ে বিএনপির ডাকা অবরোধ শেষ হয়েছে।

কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপির ডাকা তিন দিনের লাগাতার অবরোধ কর্মসূচির সমাপ্তি হয়েছে। টানা অবরোধের শেষ দিনে বেলা বাড়ার সাথে সাথে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বাড়তে শুরু করে,বিকেলে দিকে উপজেলার বাস টার্মিনাল সোনাইমুড়িতে  বাইপাস চত্তর থেকে দূরপাল্লার অনেক বাস ছেড়ে গিয়েছে,পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 


পাশাপাশি অবরোধের বিপক্ষে সকালে সোনাইমুড়িতে  বিক্ষোভ মিছিল করেছে,সোনাইমুড়ি উপজেলা যুবলীগ। এ ছাড়া চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


এর মধ্যে সোনাইমুড়িতে তিনজন,বেগমগঞ্জ একজন,সুধারাম তিনজন,কোম্পানীগঞ্জে ছয়জন,সেনবাগ দশজন,চাটখিলে একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নতুন করে আরও ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলে বিভিন্ন মামলার আসামি।

আরও খবর