তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

দৌলতদিয়ায় কৃষকলীগের হরতাল-ধর্মঘট বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, অবরোধসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককর খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন প্রামনিক, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটো, দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাজেদ মন্ডল, সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল সরদার, দৌলতদিয়া ঘাট শাখার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরাল মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম। 

বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোন অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যাক্ত করেন।

আরও খবর