যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 01:30:36 pm

সংগৃহীত ছবি



নিউজ ডেস্ক: 


চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. আবরার হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী ফজল রহমান কেরানী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আবরার প্রবাসী মো. সুমনের ছেলে।


আবরারের চাচা মো.মাজেদুল হক জানান, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে পুকুরের ধারে চলে যায় আবরার। একপর্যায়ে সে পানিতে পড়ে যায়। তাকে পাওয়া না গেলে পুকুরে খোঁজ করা হয়।




পরে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী এ বিষয়ে জানান, দুপুর ১টা ২০ মিনিটে জরুরি বিভাগে আনা হয় আবরারকে। পরে চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

আরও খবর