গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

পুলিশকে ৯৯৯ কল করে বিষপানের খবর দিলেন ওমর আলী নিজেই, ২১ ঘন্টা পর মরদেহ উদ্ধার

ছবি-দেশচিত্র

নিজের হাতে বিষপানে করে নিজেই আর্তনাদ করে বলেছেন আমি বিষক্রিয়ায় মরে যাচ্ছি আমাকে বাঁচান এ কথা গুলো বলছেন ৯৯৯ কল দিয়ে জানিয়ে ছিলেন পুলিশকে। এঘটনা ঘটিয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু সুতারের ছেলে ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি। নিহত ওমর আলী একজন আনারস ব্যবসায়ী ছিলেন।

পুলিশ কল পেয়ে এলাকার বিভিন্ন জায়গায় চল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান না পেয়ে থানায় ফিরে আসে।  প্রায় ২১ ঘন্টা খোজাঁখুজির পর বাড়ির ১ কিলোমিটারের মধ্যেই ওমর আলীর মরদেহের সন্ধান পাওয়া যায়।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হাসান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসনি। ওমর আলী নিজেই রাত্রি আনুমানিক সাড়ে আটটার দিকে ৯৯৯ কল দিয়ে বিষ পানের কথা পুলিশকে জানায়। পুলিশ কল পেয়ে এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তার কোন সন্ধান পায়নি। 

এদিকে ১ অক্টোবর বুধবার সন্ধ্যারদিকে পোল্ট্রি খামারের উত্তর পূর্বকোনে জোয়াহের আলীর ধানক্ষেতে ওমর আলীর মরদেহের সন্ধান পাওয়া যায়। স্থানীয় বাদল মিয়া জানান, মরদেহের বিষের গন্ধ পেয়েছি। এসআই আজাহার আলীও বিষের গন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাত ৯টায় ঘটনা স্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। 

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, পারিবারিক অভিমানে বিষ পানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর