নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

লোহাগড়ায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত



বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)এর নেতৃত্বে আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতারা শান্তি সমাবেশ করেছে।

আজ বুধবার বিকেলের দিকে ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার আলা মুন্সি মোড় এলাকায় এ শান্তি সমাবেশ হয়। এসময় বক্তব্য দেন নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ), লোহাগড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. মোজাম খান, উপজেলা দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোশারফ মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, লোহাগড়া পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।

নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অবঃ)বলেন, বিএনপি-জামাত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের সকল নেতাদের মাঠে থাকার আহবান জানান তিনি।তিনি আরও বলেন, জনবিছিন্নগণ দুশমন বিরোধীদল গুলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমুলক কর্মকান্ড ব্যাহত করতে সম্রাজ্যবাদী শক্তির সাথে হাত মিলিয়ে এই দেশকে অস্থিতিশীল করতে হরতাল অবরোধের নামে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্ঠি করার পায়তারা করছে। এদিকে পুলিশ হত্যা, বাস, অ্যাম্বুরেন্সে আগুন দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠি করছে এর প্রতিবাদে সারা দেশের মানুষ আজ সোচ্চার স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে রুখতে সাধারণ মানুষ আজ সোচ্চার তারই অংশ হিসেবে এই শান্তি সমাবেশ। উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার।

আরও খবর