শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাংনীতে মাসুদ পারভেজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া মহাম্মদপুর হাজি ভরষ-উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে, চাষীক্লাব ফুটবল ফেডারেশন আয়োজিত মরহুম মাসুদ পারভেজ স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় একদিকে শ্যামপুর ফুটবল একাদশ ও অন্যদিকে  সেন্ট্রাল হসপিটাল এন্ড  ডায়াগনস্টিক সেন্টার ফুটবল একাদশ অংশগ্রহণ করে। উক্ত খেলায় সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  হাজার হাজার দর্শকের করতালির মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে খেলাটি। এসময় চাষী ক্লাব ফুটবল ফেডারেশনের সভাপতি এনায়েত ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের  স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এ, এস, এম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ। হাজী ভরষ উদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম। এ,এইচ,এম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান। কেন্দ্রীয় জাতীয় পার্টির অন্যতম সদস্য, সাইফুল ইসলাম সেলিম। মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি, ইসতিয়াক আহমেদ চঞ্চল। বামুন্দি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, জিয়াউর রহমান, মঞ্চে আরোও উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন। জেলা ছাত্রলীগের উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জয় আহমেদ।  গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসিল। মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, মোঃ লিখন ও সাধারন সম্পাদক, সাহারুল ইসলাম প্রমুখ।

খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য থাকায়, ট্রাইবেকারে গড়াই। সেন্ট্রাল হসপিটাল ফুটবল একাদশ ৪-২ গোলে শ্যামপুর ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন সেন্ট্রাল এর ডিফেন্ডার শামিম আহমেদ। খেলায় ১ম পুরস্কার ৬০,০০০ ও ২য় পুরস্কার  ৪০,০০০ হাজার  টাকা। ম্যাচ পরিচালনায় ছিলেন, মোঃ আব্বাস, সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন, বিপ্লব হোসেনও মনিরুজ্জামান। প্রধান অতিথি উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়।

Tag
আরও খবর