তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে গণঅধিকার পরিষদের মিছিল

তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও রেলপথ অবরোধ করেছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার সকাল ৯ ঘটিকায়  মগবাজার  মোড় থেকে মিছিল বের করে রেলগেট মোড়ে রেলপথ অবরোধ করে মিছিল শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আজকে দ্বিতীয় দিনের মতো আমরা অবরোধ পালন করছি৷ সড়ক পথের পাশাপাশি আজকে মগবাজার রেলপথ অবরোধ করেছি। যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না, আমাদের রাজপথের আন্দোলন চলবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলব, অনতিবিলম্বে পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন। দেশবাসীকে বলব, আন্দোলন সফল করার জন্য আপনারা রাজপথে নেমে আসুন। আমাদের অনেক ভাই আহত হয়ে হাসপাতালে, অনেকে জেলে, তারপরও আমরা রাজপথে আছি, আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আজকে দ্বিতীয় দিনের মতো আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। এই অবরোধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। গতকাল রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করছে, সমাবেশে হামলা করছে। সরকার এভাবে দেশকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহসভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, দক্ষিণের সভাপতি আসাদ বিন রনিসহ নেতাকর্মীরা।

আরও খবর