অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ফিলিং স্টেশনের লাইসেন্স হালনাগাদের তাগিদ ভোক্তা অধিদপ্তরের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 01:25:07 pm

ফাইল ছবি



নিউজ ডেস্ক: 


ভোক্তা বিরোধী কার্যক্রমের তদারকির সময় বিভিন্ন ফিলিং স্টেশনের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সব ফিলিং স্টেশনকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার তাগিদ দিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।


রোববার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়মিত বাজার তদারকি করা হয়। সাম্প্রতি বেশ কয়েকটি ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনাকালে দেখা যায়, কতিপয় ফিলিং স্টেশন দাহ্য পদার্থ (পেট্রোল, ডিজেল, অকটেন, গ্যাস ইত্যাদি) বিক্রয়ের জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও আনুষঙ্গিক কাগজপত্র ব্যতীত কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন।





এ অবস্থায় সব ফিলিংস্টেশনকে লাইসেন্সের আওতাধীন/লাইসেন্স হালনাগাদ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আরও খবর