চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

কুলিয়ারচরে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২ আহত শতাধিক

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 31-10-2023 12:32:22 pm

মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ২ জন নিহত, আহত হয়েছে শতাধিক।  


মঙ্গলবার(৩১ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ডে বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন পুলিশ-বিএনপির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধ চলাকালে ছয়সুতি বাসস্ট্যান্ডে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে বিএনপির ২ নেতা নিহত হয়।


নিহত রেফায়েত উল্লাহ তনয়(২২)ছয়সূতি ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি।  গুলিবিদ্ধ তনয় কে স্থানীয়রা  উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত বিল্লাল হোসেন (৫০) ছয়সূতি ইউনিয়নের কৃষক দলের সভাপতি।  গুলিবিদ্ধ বিল্লাল কে স্থানীয়রা উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 


কুলিয়ারচর থানার অফিসার ইন চার্জ বলেন, আমি সহ কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।  কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।তিনি বলেন আহত বা নিহত বিষয়ে আমরা এখন অবগত নই। হাসপাতালে খুজ নেওয়া পর সঠিক তথ্য দেওয়া যাবে। 

Tag
আরও খবর