অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

লালপুরে আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী রুহুলকে গ্রেফতাররের দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সন্ত্রাসী,চাঁদাবজ ও এলাকার ত্রাস রুহুল আমিন ও তার চাচাতভাইসহ তাদের সহযোগীদের গ্রেফাতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদিমচিলান নতুন বাজার (কিলিকমোড়) এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উসমানগনি, সবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান শমু, নগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আতাহার আলী প্রমুখ।
বক্তারা বলেন, রুহুল আমিন ও আলমসহ তাদের সহয়োগীরা দীর্ঘদিন ধরে এলাকায়  চাঁদাবাজি, বাড়িঘর ভাংচুর, আগ্নেয় অস্ত্র দিয়ে গুলি করে আহতকরা, চাঁদা আদায়ের জন্য মারপিট সহ  এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি দেখানো,মারপিট করে ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাসিয়ে দেন। তারা আরো জানান, উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লালপুর ও বড়াইগ্রাম থানায় একাধিক মামলা রয়েছে। তার পরেও তাদের সন্ত্রাসী কর্মকান্ড কমছেনা বরং দিনদিন আরও বেড়েই চলছে। উপায় না দেখে মানববন্ধন করছে এলাকাবাসি। তারা তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এবিষয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিযুক্ত রুহুল আমিন জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।
এবিষয়ে কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা জানান,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে (প্রতীকের পক্ষে) নির্বাচন করেছে এবং সে একজন বাজে প্রকৃতির ছেলে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৫৭ মিনিট আগে