জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে জামিনে এসে মামলার বাদীকে আসামীর হুমকি

ছবি প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে চাচা এমদাদুল প্রামানিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার সংক্রান্ত মামলার আসামীরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এসে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য চাপসহ নানা হুমকি দিচ্ছেন বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত সোমবার (৩০ অক্টোবর) মামলার বাদি আদমদীঘির দমদমা গ্রামের মিজানুর রহমান আদমদীঘি থানায় এই ডায়েরি করেন। 

জানা গেছে, গত ২৪ অক্টোবর সকালে আদমদীঘির দমদমা গ্রামের পূর্বপাড়ায় রহিদুল ইসলাম (৫৫) ও তার ভাই আতোয়ার হোসেন (৫০) তাদের বাড়ি পাশে রাস্তা ঘেঁষে অগভীর নলকুপ বসাতে গেলে তাদের চাচা এমদাদুল প্রামানিক বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে চাচা এমদাদুল হকের উপড় চড়াও হয়ে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাতক জখম করে। পরে আহত এমদাদুল হককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় এমদাদুল প্রামানিকের ছেলে মিজানুর রহমান বাদি হয়ে একই গ্রামের রহিদুল ইসলাম ও তার ভাই আতোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে ওই মামলার আসামীরা সম্প্রতি আদালত কতৃক জামিনে মুক্ত হয়ে বাড়িতে এসে রহিদুল ইসলাম ও তার ভাই আতোয়ার হোসেন বাদিকে মামলা তুলে নিতে চাপ ভয়ভীতি ও নানা হুমকি প্রদাণ করছে বলে আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করেন বলে বাদি মিজানুর রহমান জানান।

Tag
আরও খবর