যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

সরিষাবাড়ীতে বিএনপির ১০ নেতাকর্মী গ্রেফতার

মো: সিহাব উদ্দিন সরিষাবাড়ি প্রতিনিধি:-জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতা মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার(২৯ অক্টোবর) বিকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, রোববার (২৯ অক্টোবর) রাত ১:৪৫ মিনিটের সময় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন হতে থানার এসআই সহিদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ শফিকুল ইসলাম(৩৭)পিতা- মোঃ আলম মন্ডল ২। মোঃ সোহেল রানা(৩৬), পিতা- মোঃ ওয়াহেদ আলী, ৩। মোঃ আলতাফুর রহমান@ ডানু (৩৪), পিতা- মোঃ আঃ রশিদ, এরা সকলেই পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার চর ভাটিয়ালী গ্রামের বাসিন্দ এবং মোঃ ৪। আবু সাঈদ (৪০), পিতা মৃত- আঃ খালেক মন্ডল, একই উপজেলার নলকা গ্রামের বাসিন্দা ৫। মোঃ আনোয়ার হোসেন (৫২), পিতামৃত- শামছুল হক, গ্রাম রামচন্দ্রখালী, উভয় ব্যক্তি ডোয়াইল ইউনিয়নের বাসিন্দা ৬। মোঃ কামরুজ্জামান@ কালু (৩৬), পিতা মৃত- ফজলুল হক ফজল, গ্রাম সাতপোয়া দক্ষিন পাড়া পৌরসভার বাসিন্দা ৭। মোঃ নজরুল ইসলাম @ স্বপন(৪৭), পিতা-মৃত মোকাদ্দেছ আলী মাস্টার, গ্রাম কুরানীপাড়া, ৮। মোঃ আলম মিয়া(৩৫), পিতা-মৃত মিন্নত আলী, ৯। মোঃ রতন মিয়া(৩৭), পিতা-মৃত শামছুল হক, উভয় ব্যক্তি আওনা ইউনিয়নের গ্রাম নাথেরপাড়া বাসিন্দা, ১০। মোঃ রুকনুজ্জমানা রুকন(৪৫), পিতা-মৃত আঃ হাই মাস্টার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের বাসিন্দা এবং এদের সর্বজেলা-জামালপুর।


মামলার জিডি নং-১৪৮০ এবং মামলা নং-৩০। তারিখ- ৩০ জুলাই ২০২৩ইং। ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ডি তৎসহ বিস্ফোরক বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৪(খ) ধারায় মামলাটি সরিষাবাড়ী থানায় রুজু করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানান।


এ মামলায় ঘটনাস্থল হতে ১। লাল স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় দেশীয় তৈরী অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু ৪টি, ২। বিভিন্ন আকৃতির ইটের টুকরা ৩০টি। যাহা ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতর রক্ষিত ছিল ৩। বিভিন্ন আকৃতির বাঁশের লাঠি ১৪টি, আলামত উদ্ধার করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই সহিদুর রহমান জানান।


এবিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন আসামিরা সকলেই বিএনপির নেতাকর্মী। অনেকেই পার্শ্ববর্তী উপজেলা হতে আগত। তারা গত ৩০ জুলাই ২০২৩ইং তারিখে সন্ধ্যা ৭:৩৫ মিনিটের দিকে পৌরসভাস্থ বাউসি পপুলার এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য জমায়েত হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রেরিত ধৃত আসামীরাসহ উক্ত স্থানে গোপন বৈঠকরত দুষ্কৃতিকারীরা দৌড়াইয়া পালাইয়া যায়। চলমান মামলাটির পলাতক আসামিদের (২৯ অক্টোবর) রাত ১:৪৫ মিনিটের সময় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন হতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর