হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মণিরামপুরে গৃহবধূ খুন: স্বামী আটক

যশোরের মণিরামপুরে রক্তাক্ত অবস্থায় নারীর লাশ উদ্ধারের ঘটনায় সাবেক স্বামীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৬) সদস্যরা। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম হীরা বেগম (২৬), তার সাবেক স্বামী ইসলাম গাজী। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

হীরা বেগম নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আক্তার মোল্লার মেয়ে। আর আটক ইসলাম গাজীর বাড়ি মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন। তিনি ওই আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নাজিউর রহমান ইসমাইলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হীরা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে ইসমাইল গাজী। ইসলাম হত্যার শিকার হীরা বেগমের তৃতীয় স্বামী। পারিবারিক কলহের জের ধরে কিছুদিন আগে তাদের নিয়ে এলাকায় সালিশ হয়। ওই সালিশ বৈঠকে মাতবররা ইসমাইল গাজীকে মারপিট করেন। পরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ঘটনার পর হীরা বেগম আবারও ইসমাইলকে বিয়ে করতে চান। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হীরা বেগমকে আবারও বিয়ে করতে মোটরসাইকেলে করে নড়াইলে নিয়ে যাচ্ছিলেন ইসমাইল। তবে পথে উভয়ের মধ্যে আবারও ঝগড়া হয়। পরে ইসমাইল ছুরি দিয়ে আঘাত করে হীরা বেগমকে হত্যা করেন বলে র‌্যাবকে জানিয়েছেন। 

র‍্যাব কর্মকর্তা নাজিউর রহমান আরও বলেন, হীরা বেগমের লাশ উদ্ধারের পর ছায়া তদন্ত শুরু করা হয়। তার মোবাইল ফোন নম্বরের কললিস্টের সূত্র ধরে ইসমাইল গাজীকে আটক করা হয়। তিনি আরও জানান, ইসমাইলকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মণিরামপুর থানায় সোপর্দ করা হবে।

আরও খবর


6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে