গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মধুপুরে সুপারি চুরির অপবাদে এতিম শিশুকে লাঠিপেটা-উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার দাবি

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে সুপারি চুরির অপবাদে ১০ বছরের শিশু হান্নান কে লাঠিপেটার অভিযোগ উঠেছে। শিশুটি এতিম হওয়ায় নানার বাড়িতে থাকে হান্নান। এতিম শিশুর পিটুনির বিচার দাবি করে তার নানী হালেমান বেগম (৪২) মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গোবুদিয়া গ্রামে। শিশুটির মা-বাবার মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণে শিশুটি এতিম হয়ে পড়ে নানার বাড়িতে থাকেন। 

লিখিত অভিযোগ জানা যায়, মধুপুর উপজেলার গোবিদিয়া গ্রামের মাজম মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৫০) গত ২৭ অক্টোবর শুক্রবার  একই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ের ঘরের নাতিন হান্নান (১০) কে সুপারির অপবাদ দিয়ে শারিরিক ভাবে নির্যাতন করার অভিযোগ করার অভিযোগে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট বিচার দাবিতে লিখিত আবেদন করেছে। অভিযোগে জানা যায়, শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। স্হানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট বিচার চাইলেও নির্যাতনকারি প্রভাবশালী হওয়ায় কেই বিচার করতে সাহস না পেলে শিশুর পরিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে বিচার দাবি করে লিখিত আবেদন করেছে। 

এ ব্যাপারে বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলহাস উদ্দিন জানান, অন্য শিশুরা নাকি সুপারি চুরি করছে, সে ইস্যু নিয়ে ঐ শিশুকে পিটিয়েছে। আমার কাছে শিশুটির পরিবার এসেছে ছিল। তাদের ন্যায় বিচার পেতে ইউএনওর নিকট যাওয়ার পরামর্শ দিয়েছি। তিনি শিশু নির্যাতনের বিচার দাবি করেন। 

শিশুটির নানা  হেলাল উদ্দিন জানান, তার নাতিন হান্নান কে মান্নানের স্ত্রী জমি কুপিয়ে দেয়ার জন্য ডেকে নেয়। শিশুটিকে জমি ধরে এনে সুপারি চুরির অভিযোগে পিটুনি দেয়। পরে স্থানীয় চেয়ারম্যানের নিকট গেলে তাদের সাথে নির্বাচন নিয়ে বিরোধ থাকার জন্য বিচার করতে পারবে না, জানালে থানায় গিয়ে জিডি করে। এর আগে হাসপাতালে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসে। পারে গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিচার দাবিতে আবেদন করেছে বলে হান্নানের নানা হেলাল উদ্দিন জানান। 

এ ব্যাপারে আব্দুল মান্নান (৫০) সুপারি চুরি করছে বিধায় শিশুটিকে দুইটা চর দিছি। তবে নির্যাতন করিনি। এ ব্যাপারে মধুপুর থানা অফিসার্স ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, এ বিষয়ে তো জানি না। তবে আমি খোঁজ নিবো। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন জানান,লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে উভয় পক্ষকে মঙ্গলবার ডেকেছি।

Tag
আরও খবর