চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক।

কলমাকান্দায় হরতাল পালিত হয় নি

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 29-10-2023 01:42:11 pm

কলমাকান্দায় হরতাল পালিত হয় নি


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দায় কোথাও হরতাল পালিত হয় নি। গতকাল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে আজ ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হয়েছে।


কলমাকান্দা উপজেলায় কোথাও হরতাল পালনের সংবাদ পাওয়া যায় নি। কলমাকান্দা উপজেলা সদরে বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা যায় কোথাও হয়তাল পালিত হয় নি। বিএনপি এবং জামাতের হরতালের পক্ষে কোন মিছিল দেখা যায় নি এমন কি তাদের কোন নেতা-কর্মীকেও মাঠে দেখা যায় নি।


এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন রেন্টিতলায় পুলিশ সার্বক্ষনিক সতর্কতা অবস্থায় ছিল।


কলমাকান্দা বাজারে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরসা খোলা ছিল।  রাস্তায়  সকল প্রকার যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।


কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তু ও উন্নয়ন সমাবেশ করেছে। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারন সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন, ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা যুবগীলের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী। 

 

অপরদিকে কলমাকান্দা থানা পুলিশ দিনভর অভিযান পরিচালনা করে চার বিএনপি ও যুবদলের নেতা-কর্মীকে আটক করে আদালতে প্রেরণ করেছে।


আটককৃতরা হলো খারনৈ ইউনিয়ন যুব দলের যগ্ম আহবায়ক ওলি উল্লাহ,খালিদ হাসান, আব্দুল ওয়াহাব ও কলমাকান্দা ইউনিয়নের যুবদল কর্মী রাসেল ওসমান।

Tag
আরও খবর