‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে প্রতীকী জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্বে স্কুল ছাত্রী

এক ঘন্টার জন প্রতীকী জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্বে দি ফ্লাওয়ারস কেজি অ্যান্ড হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী তুলনা ধর তুষ্টি


মৌলভীবাজারে এক ঘন্টার জন্য প্রতীকী জেলা শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব পালন করলেন দি ফ্লাওয়ারস কেজি অ্যান্ড হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী তুলনা ধর তুষ্টি। 

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এর আয়োজনে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পদে ১ ঘন্টার জন্য প্রতীকী দায়িত্ব পালন করেন তুলনা ধর তুষ্টি। 

এসময় তাকে ফুলের শুভেচ্ছা জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।

দায়িত্ব গ্রহণ করার পর তুলনা ধর তুষ্টি জানান, আমি এত বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি। এই দিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি জানান।

জেলা শিশু বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলায় এ কার্যক্রম চলছে। 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে সমাজকে নেতৃত্ব দিবে। এ ধরণের কর্মসূচির মাধ্যমে তারা আরো উৎসাহিত হবে। তুলনা ধর তুষ্টির সুন্দর চিন্তা ভবিষ্যতে যাতে সফল হয় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।


Tag
আরও খবর