অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।

 রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের শান্তি সমাবেশ।


মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি,২৯ অক্টোবর ২০২৩


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে সমাবেশ করেছেন গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।


আজ ২৯ অক্টোবর (রবিবার) সকাল ১১ ঘটিকার সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি-জামাত সন্ত্রাস নৈরাজ্য ও অনৈতিক হরতালের প্রতিবাদে সমাবেশ করেছেন। এ সময় বিএনপি জামাতের যে অনৈতিক হরতাল ডেকেছে তার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেন।গোয়ালন্দ বাস স্ট্যান্ড হতে বিশাল এক মিছিল বের হয়ে জামতলা পর্যন্ত গিয়ে আবার গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এসে মিছিলের সমাপ্তি করেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী বলেন, গোয়ালন্দ বিএনপি জামাতের কোন নেতা যদি বিশৃঙ্খলা ঘটায় তাহলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী এক হয়ে বিএনপি জামাত এর ঘরে থাকতে দেবেনা। আমরা গোয়ালন্দবাসী শান্তিপূর্ণ গোয়ালন্দ চাই। বাংলাদেশে আর কোন হরতাল  অবরোধ চায় না।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, এই বিএনপি-জামাত সন্ত্রাস নৈরাজ্য  এরা কতটা ভয়াবহ হতে পারে তা গতকালের শান্তি সমাবেশ দেখলেই বুঝতে পারবেন। এই বিএনপি-জামাত বাংলাদেশটাকে একটি সন্ত্রাসী রাজ্যের পরিণত করতে চায়। আমরা গোয়ালন্দবাসী নৌকাকে বিজয় করে এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ। 

গোয়ালন্দ  পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌড় মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, আপনারা জানেন যে এই বিএনপি জামাত সন্ত্রাস গতকাল ঢাকা পুলিশ সহ সাংবাদিকদের ওপর যে নির্যাতন এবং নিপীড়ন অন্যায় অত্যাচার করেছেন তারই প্রতিবাদে আজ  গোয়ালন্দ এই সমাবেশ। বিএনপি-জামাত আবারও তারা নিজেদের পরিচয় দিয়ে গেল তারা সন্ত্রাস। তাদের এমন অপকর্মের তীব্র নিন্দা জানাই।


গোয়ালন্দ উপজেলার  ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন,

আমরা গোয়ালন্দবাসী আমাদের এখানে নৌকার ঘাঁটি। আমরা এই বিএনপি জামাতকে কখনোই রাজপথ ছেড়ে দেবো না। আমাদের একটাই দাবী এই গোয়ালন্দে  বিএনপি জামাত সন্ত্রাস থেকে মুক্ত করবো।

এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিপ্লব ঘোষ, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস আলী, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবীর হোসেন হৃদয় ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ০ মিনিট আগে