জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ইসলামপুরে আওয়ামী লীগের শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ আগষ্ট) বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএস মিজানুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাদের সেখ, 



উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সরকার, আবু নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, শাহাদত হোসেন স্বাধীন, জিয়াউল হক সরকার, সরদার জাকিউল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, প্রভাষক খলিলুর রহমান, 

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা আজাদ তানিয়া, সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। 

সভায় আসছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। বক্তার্ শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে সংগঠন সুসংগঠিত করে উন্নয়নের বাধাগ্রস্থ সকল অপশক্তি রোধ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

সভায় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর