বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

উন্নয়ন অগ্রযাত্রা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই- কোদালায় উপকারভোগী সমাবেশে তথ্যমন্ত্রী



তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে বদলে গেছে। তিনি ক্ষমতায় আছেন বলে সাধারণ মানুষ আজ নানারকম ভাতা পাচ্ছে। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই।"


শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সদস্য খালেদ মাহমুদ। 


ড_হাছান মাহমুদ বলেন, "দলমত নির্বিশেষে আমি সবার এমপি হওয়ার জন্য চেষ্টা করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। ভাতা দেয়ার ক্ষেত্রে কারা নৌকায় ভোট দিয়েছে কিংবা কে আওয়ামী লীগ করে তা কখনো খুঁজিনি। সামনে নির্বাচন, অনেকে অনেক কথা বলবে। আগামী নির্বাচনেও আমার জন্য আপনারা আপনাদের দরজাটি খোলা রাখবেন।"


ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবদূর রহিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন, উপদেষ্টা সদস্য নুরুল আজিম, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হাশেম,  সিরাজুল করিম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ 


কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক ইসহাক সওদাগর, সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, বেলজিয়াম যুবলীগের ধর্ম সম্পাদক শোয়েব হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল জব্বার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জহির আহামদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান কুসুম, 


ইউপি সদস্য ইউপি সদস্য মো. কোব্বাত আলী, মো. হাবীবুল্লাহ, জমির উদ্দিন তালুকদার, ফজল করিম, মো. আজগর আলী, লিয়াকত আলী, মো. আবদুর রহমান, প্রসাদ দাশ, মোছাম্মৎ নুর বানু, নমারেখা বেগম চৌধুরী, মিনু আরা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কোব্বাত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাশেদ, ইউনিয়ন তাতীলীগের সভাপতি জুবায়ের হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরফাত, ছাত্রলীগ নেতা মাহমুদুল্লাহ প্রমুখ। 

Tag
আরও খবর