জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে চোরাই গরু উদ্ধার মামলায় সেই আজাদুল গ্রেফতার

গ্রেফতারকৃত আজাদুল ইসলাম।

বগুড়ার আদমদীঘির কয়াকুঞ্চি গ্রাম থেকে চুরি যাওয়া চারটি গরু ২দিন পর পাশের সিংগাহার গ্রামের এক মেম্বারের ভাইয়ের গোয়াল ঘর থেকে উদ্ধার হওয়া মামলায় সেই আজাদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিনি আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আজাদুল ইসলাম আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে ও ইউপি সদস্য (মেম্বার) আবু বক্কর ছিদ্দিকের ভাই বলে জানা গেছে।

জানাযায়, গত ১৮ অক্টোবর রাতে আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃষক মেসবাউল সরকারের গোয়াল ঘর থেকে চারটি দেশী জাতের গরু চুরি যায়। চুরি ঘটনার ২দিন পর গত ২০ অক্টোবর দিবাগত রাতে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ফোর্সসহ সিংগাহার গ্রামে আজাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার গোয়াল ঘর থেকে চুরি যাওয়া চারটি গরু উদ্ধার করেন। রাতেই গরু গুলোর প্রকৃত মালিক মেসবাউল সরকারের হেফাজতে দেয়া হয়। এসময় আজাদুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এদিকে চোরাই গরু উদ্ধার মামলায় গত বৃহস্পতিবার সকালে মেম্বারের ভাই পলাতক সেই আজাদুল ইসলাম আদমদীঘি থানায় আত্মসমর্পন করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

এদিকে চোরাই গরু উদ্ধার মামলায় গত বৃহস্পতিবার সকালে মেম্বারের ভাই পলাতক সেই আজাদুল ইসলাম আদমদীঘি থানায় আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।

Tag
আরও খবর