‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে কমলগঞ্জের সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা। শুক্রবার (২৭ অক্টোবর)  বাদ জুমআ কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের সামনে থেকে উম্মতে মোহাম্মদী (স.) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী (ময়নাচত্বর)এর সামনে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতশত মুসল্লিরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’, সাবিলুনা সাবিলুনা-আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা-আল জিহাদ আল জিহাদ'সহ নানা স্লোগান দেন বিক্ষোব্ধ তাওহিদি জনতারা।

কমলগঞ্জ একতা সমাজকল্যান পরিষদ এর সভাপতি হাফেজ হিফজুর রহমান ফাহাদের সঞ্চালনায় মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনামুদ্দীন, কমলগঞ্জ থানার আল ইসলাহর সাবেক সভাপতি কাজী আলম, পৌর আল ইসলাহর সাবেক সভাপতি হাফিজুর রহমান, মাওলানা হোসাইন আহমদ খালেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নছরতপুর জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুস সালাম, ঠিকাদার হেলাল মিয়া, জাবের আহমদ মিন্টু, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারসহ বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তারা আরও বলের বিপদের সময় এই ইসরায়েলকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল। অথচ ১৯৪৮ সালে ইসরাইলি বাহিনী অবৈধ দখলদারিত্ব কায়েম করে, তারা লাখ লাখ ফিলিস্তিনি মা-বোন, শিশু-কিশোরদের পাখির মতো গুলি করে হত্যা করে। কাজেই বাংলাদেশে ইসরাইল সংশ্লিষ্ট সকল পণ্য ও ব্র্যান্ডকে অবৈধ ঘোষণা করতে হবে এবং ইসরাইল ফিলিস্তিনে উপর সকল প্রকার নির্যাতন বন্ধের দাবি তুলেন বক্তারা।

Tag
আরও খবর