ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে সই হবে চারটি সমঝোতা স্মারক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2022 04:30:24 pm




◾ আন্তর্জাতিক ডেস্ক 


বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ারির প্রথম ঢাকা সফরে অন্তত চারটি সমঝোতা স্মারক সই হবে। এ বিষয়গুলো হচ্ছে—জ্বালানি আমদানি, বাংলাদেশি শ্রমিক নিয়োগ, সরাসরি বিমান চলাচল ও সংস্কৃতি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে ১৪ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান। তিনি রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্রুনাই বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। দেশটিতে প্রায় ২৩ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।


২০১৯ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই সফর করেছিলেন। সে সময়ই ব্রুনাইয়ের সঙ্গে বাণিজ্য সহযোগিতার বড় ক্ষেত্র তৈরি হয়। পরে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনে ব্রুনাইয়ের সুলতানকে আমন্ত্রণ জানানো হয়। তবে সে সময় করোনা মহামারির কারণে তিনি আসেননি।


এবার ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরে ঢাকা-বন্দর সেরি বেগাওয়ানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ব্রুনাই আসিয়ানভুক্ত দেশ। এ কারণে রোহিঙ্গা সংকট নিরসনে ব্রুনাইয়ের সুলতানকে আসিয়ানে জোরালো ভূমিকা নেওয়ার জন্যও অনুরোধ জানানো হবে।


সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাই সুলতানের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থানসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া জ্বালানি, শ্রমবাজার, সরাসরি বিমান চলাচল, প্রতিরক্ষা এবং নাবিকদের সনদের স্বীকৃতি বিষয়েও সমঝোতা সই হতে পারে। পাশাপাশি দ্বৈতকর পরিহার এবং বিনিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এ বৈঠকে চারটি বিষয়ে সমঝোতা স্মারকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া ব্রুনাই থেকে ডিজেল আমদানির বিষয়েও আলোচনা হবে।


পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সফর সম্পর্কে সাংবাদিকদের বলেন, ব্রুনাইয়ের সুলতানের প্রথম ঢাকা সফর বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে ব্রুনাই থেকে ডিজেল আমদানির বিষয়ে কাজ করছে বাংলাদেশ। সুলতান হাসানাল বলকিয়ারির ঢাকা সফরে এ বিষয়ে সাফল্যজনক অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।