বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি রায়পুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পাঁচবিবিতে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে 'ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করনীয়' শীর্ষক আলোচনা সভা দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর

বিএনপির আন্দোলন নামে দেশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে-কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি ২৮ তারিখ নিয়ে যতই হুমকি দিক। দেশ অচল করবে। দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করবে। অস্থিতিশীর পরিস্থিতি সৃষ্টি করবে। তারা কোনভাবেই তা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সুশৃঙ্খল। তারা এর জবাব দেবে। প্রতিহত করবে। এখন যদি তারা আবার ২৮ অক্টোবর বিশৃঙ্খলা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

তারা ৯১-৯৬ পর্যন্ত সার দিতে পারেনি। সার চাইতে গিয়ে মানুষকে জীবন দিতে হয়েছে। ১৮ জনকে গুলি করে কৃষক হত্যা করেছে। ৯৬ নির্বাচনে বুলেটের জবাব দিয়েছিলো। ২৬ অক্টোরব বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে ‘বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ  প্রকল্পের আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে নীরব ভূমিকা পালন করবো না। তারা দেশকে অস্থিতীশীল করার জন্য যদি গাড়ীতে আগুন দেয়, আবার বিদ্যুতের লাইন কাটে, রেল লাইন উপড়ে ফেলে তাহলে সমুচিত জবাব দেবে এদেশের মানুষ।

তিনি আরো বলেন, নির্বাচনে কারা আসলো না আসলো তা কোন বিষয় নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপি নির্বাচনে আসবে। আসতেই হবে।

মন্ত্রী খাদ্য ঘাটতি বিষয়ে বলেন, এক সময় দেশের খাদ্যের ঘাটতি পূরণের জন্য আমরা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াতাম। এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা দানা জাতীয় খাদ্য চাল গম ভুট্টায় অনেক সফলতা পেয়েছি। এখন সবজি, ফলমুল, আলু, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছি। প্রতি বছর আমাদের ২২ থেকে ২৫ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা বিদেশ চলে যায়। শেখ হাসিনার নেতৃত্বে তেল ফসল উৎপাদন বাড়ানো এবং বিদেশের নির্ভরশীলতা কমানোর জন্য চেষ্টা করছি। আগামী তিন বছরের মধ্যে ৫০ ভাগে নামিয়ে আনার জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। আমরা ইতোমধ্যেই ভোজ্যতেলের জন্য ২৫ ভাগ এলাকা বৃদ্ধি করেছি। তিনি আরো বলেন, স্বল্প আয়ুষ্কাল ও উচ্চ ফলনশীল ধান ও সরিষা আবাদ করে উৎপাদন বৃদ্ধি ও প্রতিযোগিতায় অন্য ফসলের সাথে টিকে থাকার জন্য কাজ করে যাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। এই ধারা অব্যাহত থাকলে আমরা আনদানী নির্ভরতা কমিয়ে আনতে পারবো।

টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়াম হলরুমে আয়োজিত 'ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের বিনা কর্তৃক উদ্ভাবিত  উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতসমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা ২০২৩-২৪ এ প্রধান অতিথি হিসেবে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি । কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান  ড. মোহাম্মদ বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাজ্জাদ, ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ ড. বাদল চন্দ্র বিশ^াস, বাকৃবি’র কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. আবু হাদি নূর আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরফুদ্দিন আহম্মদ, ইউএনও শামীমা ইয়াসমীন, মেয়র সিদ্দিক হোসেন খান, বিনা’র বোর্ড সদস্য মীর ফারুক আহমাদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইমলাম । কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিনা’র কর্মকর্তা, কর্মচারী, কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

১ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে