যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

খাজাঞ্চিতে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ৪ঠা নভেম্বর

খাজাঞ্চিতে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ৪ঠা নভেম্বর 



এস.পি.সেবু

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের সবকটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ৪ঠা নভেম্বর ২০২৩ ইং শনিবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।  


বৃটেন প্রবাসী বিশ্বনাথের কৃতিসন্তান ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজ সেবক সেলিম আহমেদ এর অর্থায়নে ট্রাস্টের পরিচানায় ২য় বারের মত এ আয়োজন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন ট্রাস্টিবৃন্দ।


৪ঠা নভেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায় খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হবে। ৪টি বিষয়ের উপর যথারীতি ১ঘন্টা করে মোট ৪ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে । মধ্যখানে ১ ঘন্টার টিপিন বিরতির সুযোগ পাবে ছাত্র-ছাত্রীরা। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের কেন্দ্রে প্রবেশপত্র সহকারে উপস্থিত থাকতে বলা হয়েছে। পরীক্ষার বিষয়ে যোগাযোগের ক্ষেত্রে ০১৭১৪৬৮৫১৬৫ ও ০১৭৫১৯৪২০৩৫ এই নাম্বার ব্যবহার করতে অনুরোধ করেছেন বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য ট্রাস্টের যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি। 


পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রউফ ও বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার সুহেল মিয়া। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।


পরীক্ষা সংক্রান্ত এ তথ্য জানিয়েছেন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।

Tag
আরও খবর