রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আটোয়ারী হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হওয়ার ৪০ দিনে ১৪টি অপারেশন সম্পন্ন

 পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছয় ইউনিয়নের প্রায় ১ লক্ষ ৩০ হাজার মানুষের চিকিৎসা সেবার ভরসাস্থল হলো- আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার ১ মাস ১০দিনে মোট ১৪টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবীর'র আয়োজনে সফলতার সাথে আজ ৪টি অপারেশন সম্পন্ন করা হয়। তন্মধ্যে একটি সিজারিয়ান অপারেশন করেন, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদ সিদ্দিকা আর দু'টি হাইড্রোসিল ও একটি হার্নিয়ার অপারেশন সম্পন্ন করেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী।

এসময় অপারেশন টিমে সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাঃ মনসুর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ জাহিদ হাসান, ডাঃ শাফায়েত লস্কর, ডাঃ রশিদা আক্তার রেশমা, ডাঃ নাসরিন ইসলাম নিতি এবং ডাঃ হাফিজা খাতুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ হুমায়ূন কবীর জানান, উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠার ৪২ বছর পর গত ১৪ সেপ্টেম্বর পঞ্চগড় জেলা সিভিল সার্জন স্যার এসে অপারেশন থিয়েটারটি চালু করেন এবং ওইদিনেই এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন করে যাত্রা শুরু করে। এখন পর্যন্ত হাসপাতালে মোট ১৪টি অপারেশন সফলতার সাথে সম্পন্ন করেছেন। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের পাঁচটি উপজেলা তথা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে একদিন বুধবার এসে অপারেশন করেন।

জেলা সিভিল সার্জন জানান, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে। তাই স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে পঞ্চগড়ের আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নিজেই সিজার করে সিজারিয়ান কার্যক্রম চালু করেন। 

তিনি আরো বলেন, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন না থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে সিজারসহ অন্যান্য অপারেশন দীর্ঘ দিন থেকে বন্ধ ছিল। এঅবস্থায় আমি নিজেই অপারেশন শুরু করেছি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিল তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি । 

উল্লেখ্য, ডাঃ মোস্তফা জামান চৌধুরী চলতি বছরের ১৩ জুলাই সিভিল সার্জন হিসেবে পঞ্চগড়ে যোগদান করেন। যোগদানের পর থেকেই হাসপাতাল ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনসহ পঞ্চগড়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন ।

Tag
আরও খবর