যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসবের সমাপ্তি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে  দূর্গোৎসবের সমাপ্তি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ আনন্দ ঘন উৎসবের মধ্য দিয়ে শারদীয়া দুর্গা উৎসবের দিন গুলি পার হয়ে গেল। এবার দুর্গা মায়ের বিদায়ের পালা। আবারও একটি বছর অপেক্ষা করতে হবে। এভাবে প্রতি বছর দুর্গা উৎসবের শুরু হয়ে সমাপ্তি ঘটে।

 মঙ্গলবার (২৪ অক্টোবর) দুর্গা পূজার দশমী পূজা সমাপনান্তে মন্ডপে মন্ডপে বিদায়ের সুর বেজে উঠল । বিদায় কালীন সময়ে মন্ডপে ভক্তবৃন্দ প্রার্থনা করল যেন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করে। সমগ্র মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। রোগ, শোক, সকল প্রকার দূঘটনা থেকে যেন সকলে মুক্তি পায় এমনই প্রার্থনা জানিয়ে দেবী দুর্গামাকে বিদায় জানল। ঢাক, ঢোল, কাঁশি বাজিয়ে নৃত্যের তালে তালে সকলে নেচে নেচে মাকে আসছে বছর আবার আসার আহব্বান জানাল।

শারদীয়া দুর্গা পূজার বিজয়া দশমীতে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সধবা নারীরা সিঁদুর বিনিময় করেন এবং দুর্গা মায়ের কপালেও সিঁদুর পরিয়ে দেন। শুভ বিজয়ার মিষ্টি মুখ করেন একে অপরকে। বড় ছোট ভেদাভেদে প্রনাম জানিয়ে আর্শিবাদ নিয়ে থাকেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বারটি ইউনিয়নে সত্তরটি মন্ডপে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। গত বারের তুলনায় এবার পূজার সংখ্যা বেশী যা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর শাখার সম্পাদক এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল জানান। উপজেলায় মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। মঙ্গলবার বিধায় কয়েকটি মন্ডপে বুধবার বিসর্জন দেওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলায় সবচেয়ে বড় প্রতিমা বিসর্জনের স্থান খোলপেটুয়া নদীতে। হাজার জনতা ও কয়েক শত নৌকার উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা, আটুলিয়া ইউপির বিভিন্ন দুর্গা পূজা মন্ডপের প্রতিমা খোলপেটুয়া আনন্দ উৎসব সহকারে প্রতিমা বিসর্জন দিয়ে শারদীয় উৎসবের সমাপ্তি করা হয়। বিজয়া উপলক্ষে দুর্গাবাটি নামক স্থানে এক মিলন মেলায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বুড়িগোয়ালিনী নৌ থানার (ওসি )ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আহসান হাবীব, সাবেক জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি, গাবুরা ইউপির সাবেক চেয়ারম্যান শফিউল আযম লেনিন, বুড়িগোয়ালিনী ইউপির সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল প্রমুখ।

বুধবার নকিপুর হরিতলা সার্বজনীন পুজা মন্ডপের প্রতিমা, হরিনগর সার্বজনীন মন্ডপের প্রতিমা, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনী, দক্ষিণ ভেটখালী, দুরমুজখালী সহ কয়েকটি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল বলেন বড় বড় মন্ডপে দর্শনার্থীদের চাপে ও একদিনে সকল কাজ সমাপ্ত করতে না পারায় দুই দিন ধরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে শারদীয়া দুর্গা উৎসবের সমাপ্তি হয়েছে বলে তিনি জানান।  

ছবি- শ্যামনগর খোলপেটুয়া নদীতে শারদীয়া দুর্গা পূজার প্রতিমা বিসর্জনের দৃশ্য।


Tag
আরও খবর