চিলমারীতে "কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের" কর্মশালা অনুষ্ঠিত শার্শায় চাঁদাবাজি ও মারপিটের ঘটনায় থানায় ৩ জনের নামে এজাহার দায়ের: আটক ১ আদমদীঘিতে প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সোনাইমুড়িতে মব আতঙ্ক ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত রনি-জনির নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযোগ লাখাই থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ সহ গ্রেপ্তার-১। শ্রীমঙ্গলে রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১ শার্শায় মামলাবাজ আফরোজা খাতুনের মিথ্যা মামলায় প্রতিবেশীরা অতিষ্ঠ তরুণদের শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 'নতুন কুঁড়ি স্পোর্টস' : ইউএনও নাজমুল হুসাইন রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লাখাইয়ে দুর্গাপূজা সম্পন্ন।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে লাখাইয়ে  দুর্গাপূজা সম্পন্ন। 


 লাখাই উপজেলার ৭০টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

দুর্গাপূজার শেষ দিনে মঙ্গলবার(২৪ অক্টোবর)  বিকেল ৬টার মধ্যে পুলিশ,  ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে  মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বলভদ্র  নদীর ঘাট সহ অন্যান্য এলাকায় নির্ধারিত স্থান সমুহে ৭০টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বির্সজনের পুরো বিষয়টি তদারকি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও)  নাহিদা সুলতানা ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়াসহ সংসলিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক ও বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, , উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রানেশ গোস্বামী,  সাধারণ সম্পাদক সম্পদ রায়,বিশ্বজিত ভট্টাচার্য্য সহ আরো অনেকে।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের  নিরাপত্তা সহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে লাখাইয়ে  শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন  লাখাইয়ে সব সময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন।তাঁরা বিজয়াদশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

Tag
আরও খবর







deshchitro-69e87bf1db10d-220426014241.webp
সোনাইমুড়িতে মব আতঙ্ক

৫ ঘন্টা ১৭ মিনিট আগে